ব্রাহ্মণবাড়িয়া ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভায় ই-গভর্নেন্স বিষয়ে গ্রামীণ জনগনকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের ( ডিপিএফ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ের সাথে তৃণমূল পর্যায়ে ই- গভর্নেন্সের উপর উদ্ভুদ্ধকরণ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরীর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে তৃণমূলের সুবিধা ভোগিদের এই কাজে অন্তর্ভূক্ত করার পরিকল্পনাও নির্ধারন করা হয়েছে।
ডিপিএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় ও মো. আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ডিপিএফ’র ভাইস চেয়ারম্যান এস.সি তাপসী রায়, সদস্য এস. এম শাহীন শাহ, মো. আইয়ুব খান, মো. তাহের উদ্দিন ভূঁইয়া, মো. পারভেজ,  মোছা. শিরিন বেগম, নারায়ণ চক্রবর্তী, মেহেদী হাসান রজত, মো. আলমগীর মিয়া, নুসরাত জাহান, পলি রানী বিশ্বাস, মো. নাঈম, সুমা বেগম প্রমূখ। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ের পাশাপাশি আগামী দিন গুলোতে ই- গর্ভনেন্স বিষয়ে সকল শ্রেণি পেশার নারী পুরুষকে বিশেষ করে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সকল সুবিধা ভোগিদের এই বিষয়ে উদ্ভুদ্ধকরণ জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ সকল প্রকার সেবা প্রাপ্তিতে গ্রাম ও ইউনিয়নের লোকজন নিজেরা অনলাইনে আবেদন করতে পারছে না। অনলাইনে সেবার বিনিময়ে ফি প্রদান করতে পারছে না। এসব কাজে তাদেরকে পরিপক্ক করে স্বাবলম্বি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পলিসি ফোরাম এখন থেকে ই-গভর্নেন্স বিষয়ে গ্রামীণ জনগনকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভায় ই-গভর্নেন্স বিষয়ে গ্রামীণ জনগনকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি

Update Time : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫