ব্রাহ্মণবাড়িয়া ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা বাড়াতে ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ: বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্মের বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও সৃজনশীল দক্ষতা অর্জন জরুরি।
তিনি বিজ্ঞানচর্চার প্রসারে শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণ বাড়াতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার প্রতি আহ্বান জানান।
সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক, বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি, শিক্ষার্থী, সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের গুরুত্ব, বর্তমান কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ভবিষ্যতে ক্লাবগুলোকে আরও কার্যকর ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ: বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে আমাদের করণীয়’ বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি চলমান পিএসই-এসএসসি প্রকল্পের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
আলোচনায় বিজ্ঞান মেলা, প্রদর্শনী, গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা বিজ্ঞান ক্লাব পরিচালনার অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
পিএসই-এসএসসি প্রকল্পের সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান চৌধুরী, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো. আরজু মিয়া, এআরডি-বির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য, সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মাজেদুল ইসলাম এবং এআরডি-বি বিজ্ঞান নেটওয়ার্কের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান।
উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান বিজ্ঞান ক্লাব পরিচালনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ক্লাবগুলোকে টেকসই করার বিষয়ে মতামত দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার

Update Time : ০৫:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬