ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া পেশাজীবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর ও কনিকাড়া পেশাজীবী সংস্থার প্রধান উপদেষ্টা মোবারক হোসেন (দুলু)।
পরে কনিকাড়া দক্ষিণপাড়া হয়ে কনিকাড়া উচ্চ বিদ্যালয়ে ফিরে র্যালিটি কনিকাড়া-রাধিকার সড়কের কনিকাড়া অংশ দিয়ে কনিকাড়া ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। এতে গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ফুটবল মাঠে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।
কনিকাড়া পেশাজীবী সংস্থার সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং ফখরুল আলম মুক্তির সঞ্চালনায় বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর নাসিরউদ্দিন, উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব, রাজীব আহসান চৌধুরী পাপ্পু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া ও কনিকাড়া পেশাজীবী সংস্থার সহ-সভাপতি মো. আরজু মিয়াসহ অনেকে।
এ সময় কনিকাড়া পেশাজীবী সংস্থার উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক 










