ব্রাহ্মণবাড়িয়া ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর. মুজিবের বিরুদ্ধে ইউপি সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ৯ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করে তাদের আনীত অভিযোগ ও অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেন।
এর আগে গত ১৭ জুন চেয়ারম্যান এম.আর. মুজিবের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সমন্বয়হীনতার অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দাখিল করেছিলেন ওই ৯ ইউপি সদস্য।
অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের আবেদনে সদস্যরা জানান, কিছু অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি ও তথ্যের ঘাটতির কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সমন্বয়হীনতার অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানের উপস্থিতিতে একটি সমঝোতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদের যাবতীয় আয়-ব্যয় এবং সরকারি বরাদ্দের হিসাব-নিকাশ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এতে সদস্যদের মধ্যকার ভুল বোঝাবুঝি ও আর্থিক হিসাব সংক্রান্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান হয়। সদস্যদের দাবি, চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ মূলত তথ্যের ঘাটতি ও ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছিল।
আবেদনে আরও বলা হয়, ভূমি হস্তান্তর করের ১ শতাংশের অর্থ দিয়ে ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে, যার দৃশ্যমান প্রমাণ রয়েছে। চেয়ারম্যান এম.আর. মুজিবের সততা ও স্বচ্ছতা নিয়ে তাদের কোনো সন্দেহ বা দ্বিমত নেই।
ইউপি সদস্যরা বলেন, শিবপুর ইউনিয়নের চলমান উন্নয়নমূলক কার্যক্রম সচল রাখা এবং জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার স্বার্থে তারা বর্তমান চেয়ারম্যানের ওপর পুনরায় পূর্ণ ও অবিচল আস্থা প্রকাশ করছেন।
অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের আবেদনে স্বাক্ষর করেন ইউপি সদস্য ইকবাল হোসেন ভূইয়া, মো. লিটন মিয়া, সোহেল মিয়া, মো. আহসান হাবীব, হুমায়ুন কবির শাহীন, মো. বশির, মো. ইকবাল ইসলাম, মাসদু মিয়া ও রোকসানা পারভীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

Update Time : ০২:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬