ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীপন্থী প্রভাবশালী চক্রের উত্থান: বিদেশি সংযোগের অভিযোগে নতুন আলোচনা ও কাজীপাড়া ও বনিকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী চক্রের আধিপত্য বিস্তারের অভিযোগ, বিভিন্ন শিরোনামে অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে একটি খবর প্রচার করা হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়। এ খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আরোও বলা হয়েছে, আমি, আমার ছেলে, আমার ভাতিজাসহ অন্য আত্মীয় এলাকায় ভয় দমনের পাশাপাশি অবৈধ কর্মকান্ড করছি, খবরে অভিযোগ গুলোর মধ্যে উল্লেখযোগ্য বলা হয় আমরা ভূমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জুয়া, সোনা চোরাচালানের মত কর্মকান্ড করে আসছি।
সংবাদে যা বলা হয়েছে, তা সাজানো গোছানো মিথ্যা তথ্যে ভরা সংবাদ। আমরা এসব মিথ্যা ও মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত তথ্য হলো, আমাদের পারিবারিক ভাবে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছে। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে একটি পক্ষ আমাদের নামে এসব মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
শহরের সুশীল সমাজ ও এলাকাবাসী জানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমরা নিরহ মামুষ। অতিথে আমাদের এমন কোন কর্মকান্ড করেছি কেউ বলতে পারবে না। আমি মানিক বনিক দীর্ঘদিন সুনামের সহিত সাংবাদিকতা করেছি এখন আমি বয়সের ভারে অসুস্থ। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত নয়, তাছাড়া প্রায় ৭ বছর যাবৎ আমি জটিল রোগে আক্রান্ত। আমার রোগের চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। আমার ভাতিজার ঝলক শিল্পালয় হচ্ছে খালি একটি দোকান । আমাদের বাড়িটি শহরেরর প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা এসব কর্মকান্ডের সাথে জড়িত থাকলে কেউ না কেউ বা প্রশাসনও জানতো। হঠাৎ করে আমরা খবরের শিরোনাম হয়ে গেলাম। তাছাড়া এ সংবাদটি বিভিন্ন প্রত্রিকায় হুবুহু ছাপা হয়েছে, সংবাদটি এক পাক্ষিক বক্তব্য নেয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে এতো অভিযোগ আমাদের বিরুদ্ধে কিন্ত আমাদের বক্তব্য নেয়া হয়মি যা সংবাদপত্রের নিয়মে মধ্যে পরেনা। এতে করেই বুঝা যায় একটি পক্ষ তাদের মনগড়া লিখে বিভিন্ন সংবাদ মাধমে প্রচার করা হয়। আ খবরটিতে আমরা এ খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সংবাদ পত্রের সম্পাদক ও প্রকাশকদের অনুরোধ করছি আপনার এসব মিথ্যা ও বানোয়াট, মনগড়া সংবাদ যাছাই বাছাই করে সংবাদ প্রকাশ করুন।
নিবেদক
মানিক বণিক
প্রবীণ সাংবাদিক
কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

নিজস্ব প্রতিবেদক 











