ব্রাহ্মণবাড়িয়া ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা

বিজয়নগরে মোটরসাইকেলে ঘষা লাগাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে সামান্য ঘষা লাগাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৪০) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং কাজল নামের এক গ্রাম পুলিশের স্বামী। তিনি পেশায় অটোচালক ছিলেন।
ঘটনার পর স্থানীয়রা জানান, আউলিয়া বাজারে কনফেকশনারি ব্যবসায়ী বিল্লাল মিয়া (৪৫)—শান্তামুড়া গ্রামের আটলাবাড়ি মোহাম্মদ আলীর ছেলে—তার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিকশা সামান্য ঘষা লাগলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে বিল্লাল দোকান থেকে লাকড়ি এনে দেলোয়ারের মাথা ও শরীরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল ঘষা লাগা নিয়ে বাকবিতণ্ডার জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময়

বিজয়নগরে মোটরসাইকেলে ঘষা লাগাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা

Update Time : ১০:০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫