ব্রাহ্মণবাড়িয়া ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভায় ই-গভর্নেন্স বিষয়ে গুরুত্বারোপ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাতে অনলাইনে অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ের সাথে তৃণমূল পর্যায়ে ই-গভর্নেন্সের উপর উদ্ভুদ্ধকরণে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। ডিপিএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় ও মো. আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ডিপিএফ’র ভাইস চেয়ারম্যান এস.সি তাপসী রায়, সদস্য এস. এম শাহীন শাহ, মো. আইয়ুব খান, মো. তাহের উদ্দিন ভূঁইয়া,  মো. পারভেজ,  মোছা. শিরিন বেগম, নারায়ণ চক্রবর্তী, মেহেদী হাসান রজত, মো. আলমগীর মিয়া,  মো. নাঈম, সুমা বেগম প্রমূখ। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ের পাশাপাশি আগামী দিন গুলোতে ই- গর্ভনেন্স বিষয়ে সকল শ্রেণি পেশার নারী পুরুষকে উদ্ভুদ্ধকরণ কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ সকল প্রকার সেবা প্রাপ্তিতে গ্রাম ও ইউনিয়নের লোকজন নিজেরা অনলাইনে আবেদন করতে পারছে না। অনলাইনে সেবার বিনিময়ে ফি প্রদান করতে পারছে না। এসব কাজের জন্য তারা নিকটবর্তী বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কম্পিউটার অপারেটরদের উপর নির্ভর করছে। ফলে তৃণমূলের লোকজন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  সময় নষ্ট হচ্ছে ও অনেক সময় বিপদ/ ঝুঁকির মধ্যে পড়ছেন। তাদেরকে ই- গভর্নেন্স বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তুলার মাধ্যমেই সমস্যা সমাধান করা সম্ভব। তাই ব্রাহ্মণবাড়িয়া পলিসি ফোরাম এখন থেকে ই- গভর্নেন্স বিষয়ে গ্রামীণ জনগনকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভায় ই-গভর্নেন্স বিষয়ে গুরুত্বারোপ

Update Time : ০৮:৪৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫