ব্রাহ্মণবাড়িয়া ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু।

ভূমি অধিকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫০৩ Time View
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর আয়োজনে “ভূমি অধিকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর লালমাটিয়া এডিএসসি প্রশিক্ষণ কেন্দ্রে এ ওরিয়েন্টেশন সমাপ্ত হয়।
ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা।
দুইদিনের এ প্রশিক্ষণে ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করেন এএলআরডি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা।
“ডিজিটাল ভূমি সেবা—মিউটেশন, খাজনা পরিশোধ, খতিয়ান ও রেজিস্ট্রেশন এবং উত্তরাধিকার আইন” বিষয়ে প্রশিক্ষণ দেন এএলআরডি প্রশিক্ষক শফিকুল ইসলাম।
“খাস জমি ও সরকারি জলাশয় ব্যবস্থাপনা, ভূমিহীন ও জেলে সম্প্রদায়ের দুর্ভোগ” বিষয়ে আলোচনা করেন সৈয়দা জুবাইদা ফাতেমা।
“কৃষিজমি, নদী, বন, পাহাড় দখল ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ” বিষয়ে প্রশিক্ষণ দেন রফিক আহমেদ সিরাজী।
এছাড়া, “ডিজিটাল ভূমি জরিপ: সমস্যা ও সমাধানে সাংবাদিকদের করণীয়” বিষয়ে বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক (সেটেলমেন্ট অপারেশন-২) ও উপসচিব রূপালী মন্ডল।
“সম্পত্তি প্রাপ্তিতে নারীর বঞ্চনা ও গণমাধ্যমের ভূমিকা” বিষয়ে প্রশিক্ষণ দেন সাংবাদিক মুসা মিয়া।
শেষ দিনে “ভূমিতে নারী, প্রান্তিক কৃষক, সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের কর্মপরিকল্পনা” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সৈয়দা জুবাইদা ফাতেমা ও সোহেল রানা।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২২ জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়।
ওরিয়েন্টেশনে ব্রাহ্মণবাড়িয়া থেকে অংশ নেন প্রবীণ সাংবাদিক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া এবং প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিনের শেখ মো. শহিদুল ইসলাম।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা

ভূমি অধিকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Update Time : ০৮:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫