ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কুমারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ শ্যামনগর বিওপি’র সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০২১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল আমিন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কালিকাপাড়া গ্রামের মোঃ শাহ আলমের পুত্র।
অভিযানে তার কাছ থেকে ১.৫ কেজি ভারতীয় গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে মাদক ও উদ্ধারকৃত মালামালসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
এছাড়াও সরাইল ব্যাটালিয়নের অন্যান্য বিওপি সমূহের পৃথক অভিযানে আরও ৮ কেজি গাঁজা ও ১২৫ বোতল ইস্কফ উদ্ধার করা হয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” — এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে।
News Title :
আখাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ একজন আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ১২:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- ৬০৩ Time View
Tag :












