ব্রাহ্মণবাড়িয়া ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু।

আনন্দ বাজার আদর্শ মসজিদের মুয়াজ্জিন মাওলানা নুরুদ্দিনের অশ্রুসিক্ত বিদায়

আনন্দ বাজার আদর্শ মসজিদের মুয়াজ্জিন মাওলানা নুরুদ্দিনকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেয়া হয়েছে। দীর্ঘ ৫৫ বছর তিনি এই মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বিদায়কে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। এ সময় অনেককেই নীরবে চোখের পানি ফেলতে দেখা যায়।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর পক্ষে গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভূইয়া তার হাতে আর্থিক সম্মাননার চেক তুলে দেন। এছাড়া এই মসজিদের সাবেক খতিব মরহুম মাওঃ আশেক এলাহির পরিবারকে আর্থিক সম্মাননা প্রধান করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভূইয়া বলেন , ঈমাম ও মুয়াজ্জিনকে যথাযত সম্মান প্রদর্শনের মাধ্যমে তাদের পাশাপাশি  আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি।

এসময় মসজিদের খতিব জামেয় ইউনুসিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ আবু বকর কাসেমী , সানি ইমাম, মুফতি আমিনুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি), মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুলসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নিউ মার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজারের ব্যবসায়ী প্রতিনিধিসহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনির্বাচিত কমিটির উদ্যোগে গত ৬ই অক্টোবর জেলা প্রশাসক ও আনন্দ বাজার মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এক সভায় সর্ব সম্মতিক্রমে মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা আশেক এলাহি ও সাবেক মোয়াজ্জেম নুর উদ্দিনকে আর্থিক সম্মাননার বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার মরহুম আশেক এলাহির পরিবার ও সাবেক মোয়াজ্জেম নুর উদ্দিনের হাতে আর্থিক সম্মাননার চেক হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা

আনন্দ বাজার আদর্শ মসজিদের মুয়াজ্জিন মাওলানা নুরুদ্দিনের অশ্রুসিক্ত বিদায়

Update Time : ১২:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫