ব্রাহ্মণবাড়িয়া ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কান্দাপাড়ার ইদন মিয়ার ছেলে আবুল হোসেন (২৫), কাইয়ুম মিয়ার ছেলে সোহান (২৪), উজানচরের সাম মিয়ার ছেলে আদিল মিয়া (৩১), জগন্নাথপুরের শহিদ উল্লাহর ছেলে রাসেল (৩৬) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার হারুন মিয়া মুন্সির ছেলে ফারুক মুন্সি।

তাদের কাছ থেকে পাঁচটি লোহার কিরিচ, একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়ায় মনোয়ারা বেগমের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেন (মামলা নং–৮)।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

Update Time : ০৯:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫