ব্রাহ্মণবাড়িয়া ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আখাউড়ায় রেলওয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫১টি ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৫১টি ট্রেনের টিকিটসহ চিহ্নিত টিকিট কালোবাজারি মুরাদ (৩৬)-কে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মুরাদ আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের নুরু মিয়ার পুত্র। এসময় তার কাছ থেকে ট্রেনের টিকিট, একটি মোবাইল ফোন ও টিকিট বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশনে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে টিকিট কালোবাজারি চলে আসছে। রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেও এ অবৈধ ব্যবসা চললেও নিয়মিত কোনো অভিযান দেখা যায় না।

বছরে এক–দুইবার কাউকে আটক করে জেলহাজতে পাঠানো হয়, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে এই কালোবাজারি চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় না। অনেকের ধারণা, ভাগবাটোয়ারা বা প্রভাব-প্রতিপত্তির দ্বন্দ্ব থেকেই মাঝে মাঝে এমন ‘দৃষ্টান্তমূলক’ আটক অভিযান চালানো হয়।
ফলে টিকিট কালোবাজারি রোধে স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

আখাউড়ায় রেলওয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫১টি ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

Update Time : ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫