ব্রাহ্মণবাড়িয়া ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা

বিরল রোগে ভুগছে মাদরাসাছাত্র নাজমুল, চিকিৎসার খরচে দিশেহারা পরিবার

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার দাওরায়ে হাদিসের মেধাবী ছাত্র নাজমুল হাসান জন্মগতভাবে আক্রান্ত হয়েছেন এক বিরল ও জটিল রোগে- Klippel-Trénaunay Syndrome (KTS)।

এই রোগে নাজমুলের ডান পা অস্বাভাবিকভাবে ফুলে বড় হয়ে গেছে এবং রক্তনালীগুলোতে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। ফলে তার প্রতিদিনের চলাফেরা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। মাঝে মাঝে পা ফেটে রক্ত বের হওয়ায় তার জীবনও ঝুঁকিতে পড়ে।

বাংলাদেশে এই রোগের চিকিৎসার কোনো বিশেষায়িত ব্যবস্থা না থাকায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে নাজমুল বর্তমানে ভারতের চেন্নাইয়ের Kauvery Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিত চিকিৎসা, ফলোআপ এবং একটি জটিল অপারেশন অত্যাবশ্যক। অপারেশন না করালে তার শরীরের অবস্থা আরও দ্রুত অবনতির দিকে যেতে পারে।

চিকিৎসা এবং অপারেশনের মোট ব্যয় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা, যা নাজমুলের অসহায় পরিবার বহন করতে পারছে না। ইতিমধ্যে শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রায় তিন লক্ষ টাকা তহবিল গঠন হয়েছে, তবে বাকি অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া অনিশ্চিত।

জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা সকলের প্রতি আবেদন জানিয়েছেন—
“নাজমুলের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাই তার জীবন ও স্বপ্ন বাঁচাতে পারে।”

সহযোগিতার মাধ্যম:
বিকাশ/নগদ: 01711775213 (পারসোনাল)
ব্যাংক হিসাব:
🔹 Account No: 9901187977014
🔸 Name: Nazmul Hasan
🔹 Bank: Al-Arafah Islami Bank PLC, Brahmanbaria Branch
🔸 Routing No (Foreign Remittance): 015270609
🔹 Routing No (BEFTN/RTGS): 015120438

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময়

বিরল রোগে ভুগছে মাদরাসাছাত্র নাজমুল, চিকিৎসার খরচে দিশেহারা পরিবার

Update Time : ০৩:১৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫