ব্রাহ্মণবাড়িয়া ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক    সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী বিরোধ রক্তাক্ত সংঘর্ষে রূপ নিলো, আহত ১, নগদ টাকা লুট

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাভেদ মিয়া (৩৫) নামে এক চাউল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে দোকান থেকে নগদ ৫ লাখ ৭৮ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে সদর মডেল থানাধীন আনন্দ বাজারের মেসার্স আব্দুর রউফ এন্ড সন্স নামের চাউলের দোকানে।
বাদী মোঃ খায়েশ মিয়ার দায়ের করা এজাহারে জানা যায়, আগের দিন চাউল বিক্রি নিয়ে দোকানের অংশীদার তার ভাই জাভেদ মিয়ার সাথে পাশের ব্যবসায়ী মোঃ জালাল মিয়া ও তার ছেলে আরাফাত রহমান প্রভাশের বিরোধ হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে জালাল মিয়া, আরাফাত রহমান প্রভাশসহ কয়েকজন সশস্ত্র অবস্থায় দোকানে হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা প্রথমে দোকানে ঢুকে এলোপাতাড়ি মারধর করে এবং পরে বাইরে এনে লোহার রড ও চাপাতি দিয়ে জাভেদ মিয়াকে রক্তাক্ত জখম করে। তার মাথায় চাপাতির কোপে গভীর কাটা জখম হয়, যাতে নয়টি সেলাই দিতে হয়। এছাড়া লোহার রডের আঘাতে তার নাক ও মাথার হাড় ভেঙে যায়।
হামলার সময় আসামিরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৫ লাখ ৭৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বৃদ্ধ পিতা বাধা দিলে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আহত অবস্থায় স্থানীয়রা জাভেদ মিয়াকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
ঘটনার পর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজে হামলাকারীদের চাপাতি ও লোহার পাইপ নিয়ে হামলা করতে দেখা গেছে।
এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।
তারা হলেন—নাটাই গ্রামের মৃত ছামাদ মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া তার ছেলে মোঃ আরাফাত রহমান প্রভাশ নাটাই দক্ষিণ বড় হরণ গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ আলী শহরের ফুলবাড়িয়া এলাকার ওসমান মিয়া
শহরের ভাদুঘর এলাকার নিয়ামত।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী বিরোধ রক্তাক্ত সংঘর্ষে রূপ নিলো, আহত ১, নগদ টাকা লুট

Update Time : ০১:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫