ব্রাহ্মণবাড়িয়া ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই এর জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার 

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৮ Time View
বই পড়ায় সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে ‘বই এর জন্য ৬০ মিনিট’ নামে বিশেষ প্রচারণার উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন। তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত এর সঞ্চালনায় এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, জেলা বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সং স্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। মানুষকে আলোকিত করতে, চিন্তার পরিধি বিস্তৃত করতে এবং সঠিক জীবনদর্শন গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্ম যদি নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয় তবে তারা জ্ঞানসমৃদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠবে। তাই প্রত্যেককে প্রতিদিন অন্তত এক ঘন্টা সৃজনশীল বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি আরও বলেন, ‘বই এর জন্য ৬০ মিনিট ’ প্রকল্পের মাধ্যমে পাঠকেরা প্রতিদিন অন্তত ১ ঘণ্টা বই পড়ার প্রতি উৎসাহিত হবেন। এই উদ্যোগ কেবল পাঠাভ্যাস গড়ে তুলবে না বরং লাইব্রেরিকে সংস্কৃতি চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত করবে।
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক লাইব্রেরী অনেক পুরাতন বইয়ের মাধ্যমে সমৃদ্ধ। আমরা চেষ্টা করছি পাঠকদের কে নানান সুযোগ সুবিধা প্রদান করতে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি চত্বরে কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন। পাশাপাশি জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম শিউলি ফুলের চারা রোপন করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই এর জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার 

Update Time : ০৩:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫