ব্রাহ্মণবাড়িয়া ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

Oplus_16908288

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে হওয়া আন্দোলনে হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে জেলা শহরের পুনিয়াউট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

তিনি ওই এলাকার মৃত মুলফত খানের ছেলে এবং দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৬ মার্চ নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। এর পরদিন ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন বুধল উত্তরপাড়ার কাউসার আহম্মেদ নামে এক ব্যক্তি।

ঘটনার চার বছর পর, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর নিহতের চাচা আকরাম হোসেন মামলা দায়ের করেন। মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তাঁর স্ত্রী সাবেক মাউশি মহাপরিচালক ফাহিমা খাতুনসহ ১৯৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। সেই মামলার এজহারভুক্ত আসামি সেলিম খান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

Update Time : ১২:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫