ব্রাহ্মণবাড়িয়া ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা

সরাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধা বৃত্তি পরীক্ষা’র নামে কুফরি-বেদআত পরিকল্পিত ভাবে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দেয়ায় প্রধান শিক্ষক শেখ সাদী’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাজারে অরুয়াইল-পাকশিমুলের সকল ধর্মপ্রাণ মুসলমান ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে অরুয়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অরুয়াইল আব্দুর সাত্তার ডিগ্রী কলেজ সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ওলামা এবং ছাত্ররা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সরাইল উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ নেতৃত্বে অংশ নেন অরুয়াইল বাজারে জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, অরুয়াইল ইউনিয়নের যুবদলের আহবায়ক হাজ্বী আজিজ, হাজ্বী বাবুল মিয়া, মওলানা মোশারফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া, আব্দুল আজিজ প্রমূখ। বক্তারা বলেন, ঈমান ও ধর্মের বিরুদ্ধে যে কথা বলবে তাকে ছাড় দেয়া হবে না। একজন নাস্তিকের বিচার যদি জনসম্মুখে না করা হয় তাহলে আরো নাস্তিক জন্ম ও উত্থান হতে থাকবে।
তাদের দাবি, মেধা বৃত্তি পরীক্ষা’র নামে কুফরি-বেদআত বই পরিকল্পিত ভাবে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী স্কুল থেকে অপসারণ করা হোক এবং কুফরি-বেদআত বইগুলো পুড়িয়ে ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এ দাবি জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময়

সরাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Update Time : ০১:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫