ব্রাহ্মণবাড়িয়া ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বর্তমান কমিটি বিলুপ্ত, শিগগিরই আহ্বায়ক কমিটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বেওয়ারিশ লাশ দাফনকাজের একমাত্র সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে মাওলানা রাকিবুল ইসলামকে সভাপতি ও কাজী আরমান আদনানকে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ছিল এক বছর।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন জানান, আগামী বছর (২০২৬) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তবে সেই কমিটিতে স্থান পাবেন কেবল তারাই, যারা ২৫ আগস্ট ২০২৫ থেকে নিয়মিতভাবে বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমে সরাসরি মাঠে অংশগ্রহণ করবেন।

ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন স্পষ্ট করে বলেন, “অলস, নিষ্ক্রিয়, নামধারী বা বাহাদুরি দেখানোর জন্য যারা আসবেন, তাদের জন্য বাতিঘরে কোনো স্থান নেই। সদস্যপদ কেবল কাজের মাধ্যমে প্রমাণিত যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে; কোনো সুপারিশ বা প্রভাব নয়।”

তিনি আরও জানান, সংগঠনের নীতি ভঙ্গ বা ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে সংশ্লিষ্ট সদস্যকে অবিলম্বে বহিষ্কার করা হবে। এমনকি সংগঠনের বাইরে কেউ ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ নাম ব্যবহার করলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

কোভিড-১৯ মহামারীর শুরু থেকে যারা বেওয়ারিশ লাশ দাফন, অজ্ঞাত রোগীদের সেবা, অক্সিজেন সেবা, বিনামূল্যে রক্তদান ও অন্যান্য মানবিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন, নতুন আহ্বায়ক কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন ও অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর অরাজনৈতিক সংগঠন। বাতিঘর কোনো রাজনৈতিক দলের তোষামোদ, ব্যক্তিগত স্বার্থ বা প্রচারের স্থান নয়। সংগঠনটি নিজস্ব অর্থায়নে, সততা ও মানবিকতার ভিত্তিতে কাজ করে আসছে। নেতৃত্ব ও সম্মান তাদেরই প্রাপ্য, যারা নিরলসভাবে মাঠে থেকে বেওয়ারিশ লাশ দাফন ও অজ্ঞাত রোগীদের সেবায় যুক্ত থাকেন।”

প্রায় পাঁচ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর জেলার বিভিন্ন থানা থেকে প্রেরিত ২২০টি অজ্ঞাত ও বেওয়ারিশ লাশ দাফন এবং ৫ শতাধিক অজ্ঞাত রোগীর চিকিৎসা সেবা প্রদান করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বর্তমান কমিটি বিলুপ্ত, শিগগিরই আহ্বায়ক কমিটি

Update Time : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫