অখন্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) মোঃ আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের উপর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্ত:র্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা ও তার সহযোগীদের অতর্কিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচী পালন করাহয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সমন্বয়ক আলমগীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম বলেন, আক্কাস মীর, শরিফ মামুন বাতেন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, আসাদুজ্জামান খোকন, জয়ন্তী বিশ্বাস, খায়রুল ইসলাম, মুজিবুর ও ইঞ্জিনিয়ার ডামিল।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। নির্বাচন কমিশনের শুনানীস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছে। জনগণের রায়ের উপর তাদের আস্থা নেই। বক্তারা আরও বলেন, অখন্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি। এ দাবি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জনস্বার্থ। তাই এ দাবির পথে প্রতিবন্ধকতা সৃষ্টির সকল অপচেষ্টা রুখে দেওয়া হবে। এই ফ্যাসিবাদী আচরন চাইনা। আমরা চাই, এটি সুষ্টু নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হোক। কোনো উশৃঙ্খল দলকে ক্ষমতায় দেখতে চাই না। বিএনপি যে পথে হাটছে নির্বাচন কমিশনও তাদের সাথে সুর মিলিয়ে তাদের কথায় কথা বলছে। আমাদের মনে হচ্ছে নব্য ফ্যাসিস্টদের ক্ষমতায় বসানোর পায়তারা চলছে। তাই আগামী নির্বাচন এই কমিশনের মাধ্যমে সুষ্টু হবে বলে মনে করি না। আমরা মনে করি এই নির্বাচনকে না সাজিয়ে সামনের দিকে নির্বাচনের দিকে এদিকে যাওয়া হবে আরেকটি ফ্যাসিস্ট তৈরী করা। সংস্কার হতে হবে, বিচার হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবী জানান। অন্যথায় এদেশেরর মানুষ নির্বাচনে অংশগ্রহন করবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সমন্বয়ক আলমগীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম বলেন, আক্কাস মীর, শরিফ মামুন বাতেন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, আসাদুজ্জামান খোকন, জয়ন্তী বিশ্বাস, খায়রুল ইসলাম, মুজিবুর ও ইঞ্জিনিয়ার ডামিল।
এদিকে এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ বিরুদ্ধে রুমিন ফারহানার উপর হামলার অভিযোগ এনে রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথমগেইট এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রুমিন ফারহানার সমর্থকেরা। এসময় তারা আতাউল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নিজস্ব প্রতিবেদক 












