ব্রাহ্মণবাড়িয়া ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) এবং আখাউড়া থানার ওসিকে অপসারণের দাবিতে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়।

জানা যায়, আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম-দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর ও আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হলে ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুস সাত্তার বাদী হয়ে যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি ও আরটিভির সাংবাদিক মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, সাংবাদিকরা জনগণের জানার অধিকার নিশ্চিত করতে কাজ করে। অথচ দুর্নীতির খবর প্রকাশের কারণে সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা আশা করি সরকার অবিলম্বে এ মামলা প্রত্যাহার করবে।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে অনিয়ম-দুর্নীতি দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আখাউড়া ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার বরাবর দুটি স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি গুরুত্বসহকারে উপরে পৌঁছে দেব।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মামুন, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহমেদ রনি, সাংবাদিক কল্যাণ সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ আবির, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ পারভেজ ও আখাউড়া প্রেসক্লাবের সদস্য অমিত হাসান অপু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

Update Time : ০৫:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫