ব্রাহ্মণবাড়িয়া ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

নবীনগরে নার্সকে মারধরের ঘটনায় বিএনএ মহাসচিবের ঘটনাস্থল পরিদর্শন, বিচার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় বাংলাদেশ নার্সিং এসেসিয়েশনের (বিএনএ) মহাসচিব আসাদুজ্জামান জুয়েল আজ রবিবার দুপুরে হামলার ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করেন।

এসময় তার সাথে বিএনএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কোহিনূর বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ বিএনএ’র সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিএনএ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিএনএ’র সংশ্লিষ্টরা। পরে বিএনএ মহাসচিব ও নেতৃবৃন্দ মারধরে আহত হাসপাতালে চিকিৎসা নেয়া সেলিনা সুলতানাকে দেখতে যান ও তার খোঁজ খবর নেন।

এ বিষয়ে বিএনএ মহাসচিব আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনাটি খুবই উদ্বেগজন। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই। পাশাপাশি এ ঘটনার পরপর তাৎক্ষণিক প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ সময় বিএনএ নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কিশলয় সাহা ও আবাসিক চিকিৎনক (আরএমও) ডা. তামিম রায়হান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি থাকা জরিনা বেগম নামের এক রোগীকে সেবা দিতে দেরী করায় রোগীর স্বজনেরা সেলিনা সুলতানা নামের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে নবীনগর থানায় মামলা করলে পুলিশ রোগী জরিনা বেগমের ছেলে রায়হান (২৪) নামের এজহারভূক্ত আসামিকে গ্রেফতার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

নবীনগরে নার্সকে মারধরের ঘটনায় বিএনএ মহাসচিবের ঘটনাস্থল পরিদর্শন, বিচার দাবি

Update Time : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫