ব্রাহ্মণবাড়িয়া ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা বাস্তবায়নের কার্যক্রম দ্রুত শুরু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সাধারন শিক্ষার্থীবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী ফাহিম মুনতাসীরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট এডহক কমিটির সদস্য শাহ আলম পালোয়ান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তিষা রানী পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রায়হানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ডিও লেটার প্রদান ও বিগত সরকারের আমলে ঘোষণার পরও মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় জেলার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। একই সঙ্গে উচ্চশিক্ষা বিস্তারের স্বার্থে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দাবি আদায়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল

Update Time : ০৫:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫