ব্রাহ্মণবাড়িয়া ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আখাউড়ায় মিটার স্থাপনের সময় বিদ্যুৎ স্পৃষ্টে লাইনম্যান নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির একজন সিনিয়র লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যানের নাম মোঃ আলাউদ্দিন (৪৫)। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রামধননগর এলাকায় একটি মিটারের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আলাউদ্দিন। কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হন। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলাউদ্দিনের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন পল্লী বিদ্যুৎ কর্মী মারা গেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

আখাউড়ায় মিটার স্থাপনের সময় বিদ্যুৎ স্পৃষ্টে লাইনম্যান নিহত

Update Time : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫