ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় পিতার ধর্ষণের শিকার হয়েছে ১২ বছরের নাবালিকা। গত ৩ই আগস্ট (রবিবার) রাত ১১টায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পিতা বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের খেলু মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন মিয়ার দ্বিতীয় স্ত্রী ও ধর্ষণ মামলার বাধিনি তার বাবার বাড়িতে থাকেন। স্বামী হুমায়ুন মিয়া প্রথম স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। মাঝেমধ্যে দ্বিতীয় স্ত্রীর ১২ বছরে কন্যা সন্তান পিতার বাড়িতে আসা-যাওয়া করত। প্রায় সময়ই ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে। ঘটনার দিন নাবালিকা সন্তান পিতাকে দেখতে আসলে, রাতে খালিঘর পেয়ে নাবালিকা ধর্ষণের শিকার হয়ে ইসলামপুর তার নানার বাড়িতে চলে আসেন। এদিকে ধর্ষক পিতা কাউকে বলে দেওয়ার ভয়ে নিজ সন্তানকে ভয়-ভীতি দেখাতে লাগে চলে আসার জন্য। নাবালিকা তার বাবার এসব অত্যাচার সহ্য করতে না পেরে বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেন। ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ নাবালিকার মাকে খবর দিয়ে আনলে এসব বিষয়ে জানাজানির পর নাবালিকার মা স্বামী হুমায়ূনের বিরুদ্ধে বিজয়নগর থানার মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত হুমায়ুনকে গ্রেফতার করে আদালতে সুপর্ধ করা হয়েছে এবং ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে।
আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি 











