ব্রাহ্মণবাড়িয়া ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস  উদযাপন : সচেতনতায় শিক্ষার্থী ও এলাকাবাসী

Oplus_16908288

আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গৌতমপাড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে সোমবার (৪ আগষ্ট) সকালে সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এনসিওআর প্রোটেকশন অ্যান্ড জাস্টিস এবং ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ)-এর উদ্যোগে এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ আহম্মেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রদীপ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানব পাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ। প্রতি বছর আমাদের দেশ থেকে নারী ও শিশুরা পাচার হয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা নিজেরা যেমন সচেতন থাকবে, তেমনি তোমাদের ছোট ভাইবোনদের প্রতিও খেয়াল রাখবে।”
সভাপতি তার বক্তব্যে বলেন, “মানব পাচার রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা আগে বিষয়টিকে গুরুত্ব না দিলেও এখন সবাই সোচ্চার হচ্ছি। পাচার প্রতিরোধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অপরাধীরা আর সাহস না পায়।”
তিনি উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে সতর্কতা মূলক কিছু দিক নির্দেশনাও দেন, যেমন— শিশুদের একা বাইরে না পাঠানো, অপরিচিত কাউকে ঘরে আশ্রয় না দেওয়া, অপরিচিত খাবার না খাওয়া, প্রেম-ভিত্তিক প্রতারণা সম্পর্কে সচেতন থাকা এবং বিয়ের আগে সঠিক তথ্য যাচাই করা ইত্যাদি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপজিয়া প্রোগ্রাম অফিসার প্রবাল সাহা (অর্ক)। তিনি বলেন, এবারের দিবসটির প্রতিপাদ্য— “সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার”।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্ন-উত্তর, মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা পর্বের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস  উদযাপন : সচেতনতায় শিক্ষার্থী ও এলাকাবাসী

Update Time : ১২:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫