ব্রাহ্মণবাড়িয়া ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস শহীদ জিয়াউর রহমানের মাজার ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০০টি কম্বল প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম ও মুয়াজ্জিনের মুক্তির দাবীতে স্মারকলিপি প্রদান!

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে ময়না হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ইমাম ও মুয়াজ্জিনের মুক্তির দাবীতে আজ রবিবার দুপুরে স্মারকলিপি দেয়া হয়েছে।

সরাইল উপজেলার শাহবাজপুরের হাবলী পাড়া জামে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

গতকাল সকালে শানে সাহাবার প্রতিনিধি দল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও পুলিশ সুপার এহতেশামুল হকের কাছে স্মারকলিপি দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাও. আতিকুল্লাহ বিন রফিক, সেক্রেটারি মাও. সৈয়দ আসাদুল করীম, সহ-সভাপতি মাও. আব্দুর রউফ, মাও. আমানুল্লাহ আমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালাহ উদ্দিন ইয়াকুবী, সহ সেক্রেটারি মাও. শামসুজ্জামান সোহাগসহ আরও অনেকে।
স্মারকলিপিতে ইমাম-মুয়াজ্জিনের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, প্রমাণ না থাকলে নিঃশর্ত মুক্তি এবং আটককালীন সময়ে মানবিক ও আইনগত সহায়তার নিশ্চিত করা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, বিচার প্রক্রিয়াধীন আছে। ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়া হবে। পুলিশ সুপার এহতেশামুল হক জানান, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি আদালতের অধীনে।
সংগঠনের জেলা সভাপতি মাও. আতিকুল্লাহ বলেন, প্রথম দিন থেকেই ঘটনাটির বিচার চাইছি। যদি ইমাম ও মুয়াজ্জিন দোষী হয়। তাদের বিচার হোক, কিন্তু যদি নির্দোষ হয়, তবে কেন এতদিন ধরে তাদের আটক রাখা হল। আমরা চাই প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

উল্লেখ্য, গত ৫ জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের শিশু কন্যা মায়মুনা ময়না নিখোঁজ হয়। পরদিন সকালে স্থানীয় মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম ও মুয়াজ্জিনের মুক্তির দাবীতে স্মারকলিপি প্রদান!

Update Time : ০২:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫