ব্রাহ্মণবাড়িয়া ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা

আখাউড়ায় ১৫ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস উদ্ধার!

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5535; AI_Scene: (0, 0); aec_lux: 59.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানকৃত ৩০০ পিস ভারতীয় তৈরি থ্রি-পিস (নারীদের পোশাক) উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম। এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ অভিযান চালানো হয়।অভিযানকালে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের পার্সেল বগির ভেতর থেকে সন্দেহভাজন পণ্যের সন্ধান পাওয়া গেলে, তা খুলে দেখা হয় এবং তাতে ভারতীয় তৈরি ৩০০ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।

রেলওয়ে পুলিশ জানায়, এসব পণ্য অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে ট্রেনের মাধ্যমে পাচার হচ্ছিল। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি চোরাচালান মামলা রুজু করা হয়েছে।
তবে এ ঘটনায় জড়িতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তিন সন্দেহভাজনের নাম পাওয়া গেছে। এরা হল সৌরভ, সহিদুল এবং বিপ্লব। তাদের নাম, ঠিকানা ও জেলা সম্পর্কে পূর্নাঙ্গ কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম জানান, রেলপথকে চোরাচালানমুক্ত রাখতে রেলওয়ে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

আখাউড়ায় ১৫ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস উদ্ধার!

Update Time : ০১:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫