ব্রাহ্মণবাড়িয়া ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস শহীদ জিয়াউর রহমানের মাজার ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০০টি কম্বল প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সড়কের বড় গর্ত নিজ উদ্যোগে মেরামত করলেন এনসিপি নেতা।

Oplus_16777216

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর- সিঙ্গারবিল সড়কের বক্তারমুড়া-দুলালপুর সংযোগস্থলে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া প্রায় তিন ফুট গভীর গর্ত ও রাস্তার একাংশ ভেঙে খাদের মতো হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। কয়েকদিন আগে একটি ট্রাক সেই গর্তে আটকে যায়, ফলে রাস্তাটি পুরোপুরি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সিএনজি, রিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বারবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায়, অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী নিজ উদ্যোগে এ রাস্তাটি আংশিক মেরামতের কাজ শুরু করেন।

শুক্রবার (১৯ জুলাই) তিনি নিজ খরচে রাবিশ, আধলা ইট ও মাটি দিয়ে বিপজ্জনক গর্তগুলো ভরাট করেন। এতে করে যানবাহন চলাচল আপাতত স্বাভাবিক হয়েছে। প্রকৌশলী আমিনুল হক চৌধুরী জানান, রাস্তার এই অংশ পুরোপুরি মেরামত করতে আরও ইট ও বালুর প্রয়োজন হবে, যা তিনি অচিরেই সম্পন্ন করবেন।

তিনি বলেন, “মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে—রাস্তা সংস্কার কেবল সরকারের দায়িত্ব। অথচ এ রাস্তা আমরা প্রতিদিন ব্যবহার করি, তাই নিজের আশপাশের সমস্যা সমাধানে আমরা সবাই দায়িত্ববান হতে পারি। সমাজের জন্য বিনা প্রতিদানে কাজ করাই প্রকৃত সেবা।”

প্রকৌশলী আমিনুল হকের এ উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, “যেখানে সরকার নিরব, সেখানে একজন সচেতন নাগরিক এই কাজটি করে দেখিয়েছেন।”

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছতরপুর-সিঙ্গারবিল সড়কের বক্তারমুড়া-দুলালপুর সংযোগস্থলটি যেন দ্রুত সংস্কার ও পাকা করা হয়, যাতে দীর্ঘমেয়াদি সমাধান হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের

সড়কের বড় গর্ত নিজ উদ্যোগে মেরামত করলেন এনসিপি নেতা।

Update Time : ০৩:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫