ব্রাহ্মণবাড়িয়া ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

আখাউড়ায় আ.লীগের তিন নেতা-কর্মী, কসবায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামীলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান শিশু (৬৫), উপজেলা যুবলীগের সদস্য কলেজপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৫) ও ইউনিয়ন যুবলীগের সদস্য বনগজ গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক (৫৪)। তাদেরকে গতকাল রবিবার আদালতে পাঠানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ (৫৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শাহপুর গ্রামের নিজ বাড়ি থেকে করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুর রউফ পৌরসভার শাহপুর গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান, চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ১৩ নম্বর এজহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রউফ। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

আখাউড়ায় আ.লীগের তিন নেতা-কর্মী, কসবায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার!

Update Time : ০১:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫