ব্রাহ্মণবাড়িয়া ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক সাফল্যে ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জ্বল করলেন ডা. কাজী সানজিদা হক

বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এক গর্বের অধ্যায় রচনা করলেন ডা. কাজী সানজিদা হক (রুমকি)। তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইউরোপের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম সম্মানজনক ইউরোপিয়ান ফেলোশিপ ইন অবস অ্যান্ড গাইনি (EFOG-EBCOG) ডিগ্রি অর্জন করেছেন।

এই সম্মানজনক সনদটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় গত শনিবার (৭ জুন) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কংগ্রেস সেন্টারে। বাংলাদেশের চট্রগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথমবারের মতো একজন গাইনি চিকিৎসক হিসেবে ইউরোপিয়ান ফেলোশিপ অর্জন করলেন তিনি।

বর্তমানে ডা. সানজিদা হক আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) হিসেবে কর্মরত। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

চিকিৎসা পেশায় দায়িত্বশীলতার পাশাপাশি তিনি মানবিকতার প্রতীক হিসেবেও ব্রাহ্মণবাড়িয়ায় পরিচিত। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি গাইনি ও প্রসূতি রোগীদের আন্তরিক সেবা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একজন মানবিক চিকিৎসক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

তার এই সাফল্যের পেছনে রয়েছে একজন সহযোদ্ধা তার জীবনসঙ্গী ডা. আশরাফুল আলম স্বপন, যিনি বর্তমানে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে কর্মরত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

আন্তর্জাতিক সাফল্যে ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জ্বল করলেন ডা. কাজী সানজিদা হক

Update Time : ১২:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫