ব্রাহ্মণবাড়িয়া ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক হলেন সানাউল্লাহ্

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ, উদ্যমী ব্যবসায়ী ও সমাজকর্মী রোটারিয়ান মো. সানাউল্লাহ। একইসাথে আগামী রোটারি বর্ষ ২০২৫-২৬ এর জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মো. বিল্লাল খান।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শহরের মসজিদ রোডে অবস্থিত গ্রান্ট মালেক কনভেনশন হলে ক্লাবের এক গুরুত্বপূর্ণ সভায় আনুষ্ঠানিকভাবে ২৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। ক্লাবের সিনিয়র সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে এই কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান সদস্যসহ মোট ৩২ জন রোটারিয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত এবং সুসংগঠিত। নবনির্বাচিত কমিটির ঘোষণার পর পরিবেশে উৎসবমুখরতা দেখা যায়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ একজন সৎ, উদ্যমী ও সমাজসেবামূলক কাজে নিবেদিত তরুণ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। রোটারি ক্লাবের মতো আন্তর্জাতিক মানবিক সংগঠনের মাধ্যমে তিনি বৃহত্তর পরিসরে সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবগঠিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

উল্লেখ্য, রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সমাজসেবামূলক, স্বাস্থ্যসেবামূলক ও শিক্ষা সহায়তামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক হলেন সানাউল্লাহ্

Update Time : ০৫:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫