ডেলটা লাইফ ইনসিওরেন্স কোঃলিঃ এর গাহক প্রবাসী রোমানের মেয়াদ পূর্তির ৬ লক্ষ ৪৩ হাজার ৮১৮ টাকার চেক তার সহধর্মিনী রোমা আক্তারের নিকট প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোঃলিঃএর টি রোডস্থ এজেন্সি অফিসে অফিস ইনচার্জ মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোঃলিঃ এর ডিভিপি স্বপন কুমার মজুমদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আকরাম, ইউনিট ম্যানেজার এনামুল হক মুন্সী, আয়েশা আহমেদ লিজা, এফ এ মোঃ শাহাবুদ্দিন মোল্লা ও গ্রাহক মোঃ সামসুদ্দিন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 











