ব্রাহ্মণবাড়িয়া ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বিজয়নগরে যুবদল নেতা মিজানুর রহমান বহিষ্কার!

Oplus_16777216

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১নং বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। সোমবার (২ জুন ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা যুবদল জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আল–আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

গত ১৫ই মে ( বৃহস্পতিবার) রাতে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকার ইউনুস মিয়ার স্টেশনারি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইসলামপুর ফাঁড়ির এসআই সুমন চন্দ্র দাস অভিযান চালিয়ে ওই দোকান থেকে বুধন্তি ইউনিয়ন যুবলীগের সহ–সাধারণ সম্পাদক সোহাগ মেম্বারকে আটক করার চেষ্টা করেন। সেই সময় যুবদল নেতা মিজান হঠাৎ উপস্থিত হয়ে এসআই সুমনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সোহাগ মেম্বারকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এ ঘটনায় যুবদল নেতা মিজানের আচরণকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী উল্লেখ করে জেলা যুবদল তাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধকে দল কখনোই প্রশ্রয় দেবে না।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল সভাপতি, শামীম মোল্লা বহিষ্কারাদেশ নিশ্চিত করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড  দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এমন অপরাধ দল কোনোভাবেই প্রশ্রয় দিবে না, সে যেই হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

বিজয়নগরে যুবদল নেতা মিজানুর রহমান বহিষ্কার!

Update Time : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫