ব্রাহ্মণবাড়িয়া ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

নাসিরনগরে লাশবাহী গাড়িতে ডাকাতি, নারীসহ আহত 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় নারীসহ ৯জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। রাতেই স্বজনরা মরদেহ গাড়িতে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাতদল তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে গাড়িটির পথ গতিরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে সাথে থাকা নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, গাড়ির চালক মো. ফিরুজ মিয়া, গাড়ির মালিক মো. খলিল মিয়া, নিহতের স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, মো. আলমগীর মিয়া, মো. সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া।
নিহতের ছেলে ও পূর্বভাগ ইউপির ৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতদের চাহিদামতো টাকা-পয়সা না পেয়ে তারা মরদেহের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার বাবার লাশের ওপর হামলা করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলটি অপরাধপ্রবণ এলাকা। এর আগেও সেখানে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, লাশবাহী গাড়িতে ডাকাতি দুঃখজনক ঘটনা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

নাসিরনগরে লাশবাহী গাড়িতে ডাকাতি, নারীসহ আহত 

Update Time : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫