ব্রাহ্মণবাড়িয়া ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

বকেয়া বেতন-ভাতার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন-সড়ক অবরোধ

Oplus_16908288

বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। এক পর্যায়ে তারা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে আধ ঘন্টার বেশী সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ইসলামী ফাউন্ডেশন কতৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উনয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৮ম পর্যায়ে) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন ভাতা প্রদানসহ ৫ দফা দাবীতে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে করা এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল, মাষ্টার ট্রেইনার মাওলানা আবু ছালেহ হানাফী, ফিল্ড সুপারভাইজার মো. মিলন মাহমুদ ভূইয়া, মউশিক শিক্ষক কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক প্রমুখ।
এ সময় বক্তারা ৫ দফা দাবী তুলে ধরে বলেন, প্রকল্পটি দ্রæত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল বের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বকেয়া বেতন-ভাতার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন-সড়ক অবরোধ

Update Time : ০১:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫