ব্রাহ্মণবাড়িয়া ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা

সরাইলে ডাকাতির প্রস্ততিকালে তিন ডাকাত গ্রেফতার

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন,আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মো. জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার মো. মনিরুল ইসলাম এবং একই এলাকার আলী ইসলাম। তাঁদের কাছ থেকে ধারালো চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

সরাইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তিনজনকে ঘটনাস্থল থেকে ধরা হয়। তাঁদের দেওয়া তথ্যে আরও চারজনের নাম পাওয়া গেছে। সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯–১০ জনকে আসামি করে সরাইল থানায় মামলা হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে মনিরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর

সরাইলে ডাকাতির প্রস্ততিকালে তিন ডাকাত গ্রেফতার

Update Time : ০৫:৪৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫