ব্রাহ্মণবাড়িয়া ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ

সিবিএ গুনার আমার টাইম নাই!

Oplus_16908288

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড’র সহকারী ব্যবস্থাপক ও সাবেক চুয়েট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনজিল হাসানের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের সাথে ঔদ্ধত্তপূর্ণ আচরণ ও ছাত্রলীগ কর্মী হয়ে কোম্পানিকে ধ্বংসে পতিত আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার অভিযোগ উঠেছে।
গত ১৭ এপ্রিল এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড এর ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারস্থ প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী এমপ্লয়ীজ (সিবিএ) ইউনিয়নের নেতৃবৃন্দ। অভিযোগের সাথে সহকারী ব্যবস্থাপক মোঃ মনজিল হাসানের ছাত্রলীগের কমিটিতে থাকার বিভিন্ন তথ্য প্রমাণাদিও যুক্ত করে দেয়া হয়।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ নূর আলম ও সাধারণ সম্পাদক আলী হায়দার আহমদ স্বাক্ষরিত ওই লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সহকারী ব্যবস্থাপক মোঃ মনজিল হাসান কম্প্রেসর এন্ড জেনারেটর ডিভিশনের কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেন্যান্স শাখায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের সাথে দীর্ঘদিন ধরে ঔদ্ধত্তপূর্ণ আচরন করে আসছে। এই শাখার শ্রমিক কর্মচারীরা তাকে খারাপ আচরন না করার জন্য অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। তার মানসিক অত্যাচারে অতিষ্ট হয়ে কর্মরত কর্মচারীরা এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বারস্থ হয়। এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দ ওই ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপকের সাথে দেখা করতে গিয়ে সহাকরী ব্যবস্থাপক মোঃ মনজিল হাসান এর সাথে সাক্ষাৎ হয়। তখন শ্রমিক নিপীড়নের বিষয়ে জানতে চাইলে সে সিবিএ নেতৃবৃন্দের সাথেও খারাপ ও উদ্বত্তপূর্ণ আচরণ করে এবং এমপ্লয়ীজ ইউনিয়ন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে গালি-গালাজ করে। সে সাথে বলে, আমি আমার ডিপার্টমেন্ট নিজের মতো করে চালাবো, কারও কাছে কোনরুপ কৈফিয়ত দেবনা। কারও বাবার সাধ্য নেই আমার কোন প্রকার কাজের জবাব চাওয়ার। তখন নেতৃবৃন্দের উপস্থিতিতেই ওই বিভাগে কর্মচারীদের সাথে অশালীন ভাষায় শাসাতে থাকে এবং চিৎকার করে বলে আমি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলাম, সিবিএ গুনার টাইম আমার নাই, সব শালাকে দেখে নেব। সেই মুহুর্তে উপমহাব্যবস্থাপক (কম্প্রেসর অপারেশন)-তিতাস উপস্থিত হয়ে এই বিষয়ে হস্তক্ষেপ করতে গেলে সে ওই কর্মকর্তাকে ধাক্কিয়ে রুম থেকে বের করতে করতে বলেন এখানে কিছু হয়নি, আপনি চলে যান, আমি এই বিষয়টি শেষ করব।
অভিযোগে আরো বলা হয়, বিগত ২৮.০২.২০২০ তারিখে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয় এবং সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত একপত্রে সে চুয়েট শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। এখনো আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতা কর্মীর সাথে তার সার্বক্ষনিক যোগাযোগ আছে। সে সর্বদাই গ্যাস ফিল্ড তথা দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে তোলার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। পতিত ফ্যাসিষ্ট সরকার এর জুলাই-আগষ্ট ২০২৪ এর গণহত্যার সময় রহস্যজনকভাবে সে গত ২০২৪ সালের ১ আগস্ট থেকে ৩ আগষ্ট ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করে গণহত্যায় অংশ গ্রহণ করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী ব্যবস্থাপক মোঃ মনজিল হাসান বলেন, ছাত্রলীগ কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। পদত্যাগপত্রটি আছে কি-না জানতে চাইলে তিনি খুঁজে দেখবেন বলে জানান।  অসদাচরণসহ আনিত অন্যান্য অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসাইন (০১৭১১৮৬৬৭৩৯) নম্বরে একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে

সিবিএ গুনার আমার টাইম নাই!

Update Time : ০৪:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫