ব্রাহ্মণবাড়িয়া ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক    সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার

বিজয়নগরে শহীদ দিবসে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

  • আলমগীর হোসেন 
  • Update Time : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৪৭ Time View

Oplus_131072

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিজয়নগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের ছুরিকাঘাতে আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ রুনা আক্তার।

মামলায় আসামী করা হয়েছে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহিন আলম খান, ইছাপুরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া, কাসেম কিবরিয়া, মোহাম্মদ আলিসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যেরাতে একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের আগে না পরে ফুল দেয়াকে কেন্দ্র করে বিজয়নগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রঘাতে ২ জন আহত হওয়াকে কেন্দ্র করে এই মামলাটি হয়।

বিজয়নগর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ রওশন আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ রুনা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগটি মামলায় নথিভুক্ত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

বিজয়নগরে শহীদ দিবসে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

Update Time : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫