ব্রাহ্মণবাড়িয়া ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার নবিনগর কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে পরামর্শ সভা নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা
বিএনপির সম্মেলন

স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা

স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ছাড়া আগামী ১৮ জানুয়ারীর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে একাংশের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কাচারি পাড় এলাকায় পৌরমুক্ত মঞ্চে তারেক রহমান ঘোষিত ৩১দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।
সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে হলে ত্যাগী ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মহল ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে আগামী ১৮ জানুয়ারী প্রহসনের সম্মেলন করার পায়তারা করছে। তারা স্বচ্ছ ও পূর্নাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে যেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তা মেনে নেয়া হবেনা। এছাড়াও বক্তারা, সম্মেলনের গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবার পাশাপাশি জেলা বিএনপির বৃহৎ একটি অংশ সম্মেলনে যোগ না দেয়ার ঘোষনা দেন।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে সমাবেশস্থলে যোগদেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজ সেবা অধিদপ্তরের সেমিনার

বিএনপির সম্মেলন

স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা

Update Time : ১২:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫