ব্রাহ্মণবাড়িয়া ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপি’র দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Oplus_131072

বিসিক শিল্পনগরীর একটি কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি’র দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি ঘর-বাড়িতে হামলা ও ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নন্দনপুরে অবস্থিত বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি বিস্কুট তৈরির কারখানায় বিস্কুটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল। এসব পণ্য কেনা নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও পার্শ্ববর্তী সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাকবিতণ্ডায় জড়ান। এ ঘটনায় ওই দুই নেতার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি ঘর-বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপি’র দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Update Time : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪