ব্রাহ্মণবাড়িয়া ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের শান্তিনগর ও শ্যামনগর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলমাস মিয়া (৪৮), সালাউদ্দিন (৪০), রানা (১৭), রায়হান (২৫), গোলাপ মিয়া (৪৫), বাদশা মিয়া (৫৫), খোকন মিয়া (২২), আমজাদ (৩০), জাহানারা (৫২) ও জোসনা (৩২)।

আহতদের মধ্যে আলমাস, সালাউদ্দিন ও রানার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌরশহরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালু মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে সন্ধ্যায় দুইদল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাকি ৩জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় ওই এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয়পক্ষের আহতের ঘটনা ঘটেছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

Update Time : ০৪:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪