ব্রাহ্মণবাড়িয়া ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলা’র সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্ব পাড়া এলাকার ফুলু মিয়ার ছেলে। মোটরসাইকেলে থাকা তার দুজন একই এলাকার আলাল মিয়া (২২) ও কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া (২৪) আহত হয়।

গত ১৩ দিন আগে নিহত নাহিদ পুত্র সন্তানের বাবা হয়েছে। তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

দুর্ঘটনার ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, শাহবাজপুর এলাকা থেকে সরাইল সদরে ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এবং সঙ্গে থাকা তার বন্ধু জুনায়েদ মিয়া’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Update Time : ০৪:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪