ব্রাহ্মণবাড়িয়া ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ এফসিপিএস উচ্চতর প্রশিক্ষণে সোহরাওয়ার্দী মেডিকেলে যোগ দিলেন ডা. মো. সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ায় খন্দকার রুহুল আমিন সিআইপিকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা মালদ্বীপে বিশেষ সম্মাননায় ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব আলী মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক   

পৌর কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ মিছিল 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। আজ রবিবার দুপুরে পৌরসভা অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর পানি সরবারাহ শাখা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সংরক্ষণ সুপারভাইজার দোলোয়ার হোসেন দিলু।
মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন- নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে সমগ্র পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে কর্মবিরতি দেবে পরিচ্ছন্নতা কর্মীরা।
এসময় বক্তারা অতিবিলম্বে সংরক্ষণ সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে পৌরসভার সংরক্ষণ শাখা ও অন্যান্য শাখার কর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী।

পৌর কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ মিছিল 

Update Time : ১০:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪