ব্রাহ্মণবাড়িয়া ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস শহীদ জিয়াউর রহমানের মাজার ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০০টি কম্বল প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আখাউড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাফিুকল ইসলামকে গ্রেপ্তারের দাবীতে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ধরখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুরু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম আশিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল সরকার, ইউপি মেম্বার ফারুক মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, ইউপি সদস্য মলাই মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, ইউনিয়ন ছাত্রদলের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, সাবেক সভাপতি শেখ জুনায়েদ হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের দোসর সাফিকুল ইসলাম বিগত দিনে বিএনপির নেতাকর্মীদেরকে বহু হয়রানি-নির্যাতন করেছে। আওয়ামী সরকারের পতনের পর সাফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে গ্রেপ্তার হয়নি। রং পাল্টে তিনি এখন বিএনপিতে যোগদানের জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। ফ্যাসিবাদের দোসররা বিএনপির সঙ্গী হতে পারে না মন্তব্য করে বক্তারা সাফিকুল ইসলামকে বিএনপিতে সুযোগ না দিতে দলীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, ৫ আগষ্টে সরকার পতনের কিছুদিন পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। আখাউড়ার ৫টি ইউনিয়নের ৪টি প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের

আখাউড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি 

Update Time : ০৫:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫