ব্রাহ্মণবাড়িয়া ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভা অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন; জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শোক ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় শ্যামল এমপিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভিনন্দন জমি নিয়ে দুই বোনের পৃথক মামলা, আদালতের নির্দেশেও থামেনি নির্মাণকাজ

আখাউড়ায় ট্রেনে খাদ্য পার্সেলের আড়ালে ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের একটি বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজির একটি বড় চালান আটক করা হয়েছে। 
     আজ সোমবার দুপুরের আটকের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার। এর আগে রবিবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এরশাদুর রহমান ও  আখাউড়া রেলয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ওসি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে মাছের খাদ্যের পার্সেলের আড়ালে ভারতীয় আতশবাজি পরিবহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে থামলে পুলিশ পার্সেল বগিতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তায় ৮ হাজার ৯শ প্যাকেট আতশবাজি উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় পার্সেলের বুকিং কপিতে থাকা তথ্য অনুযায়ী আজাদ ও রাসেল মিয়া নামের দুইজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আখাউড়া রেলওয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এরশাদুর রহমান বলেন, এই ঘটনায় দুইজনের নামসহ অজ্ঞাত আরো তিন চারজনকে আসামী করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। রেলপথ ব্যবহার করে কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহন করা যাবে না। এ বিষয়ে রেল পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে

আখাউড়ায় ট্রেনে খাদ্য পার্সেলের আড়ালে ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি

Update Time : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫