ব্রাহ্মণবাড়িয়া ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ঢাকায় হোটেলে আগুন: ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে লাগা আগুনে নিহতদের একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ সাগর (৩২)।

ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (৬ মার্চ) পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করেছেন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ বিজয়নগরে নিয়ে আসা হচ্ছিল।

গত সোমবার শাহজাদপুরের বীর-উত্তম রফিকুল ইসলাম এভিনিউয়ে (সৌদিয়া) আবাসিক হোটেলে লাগা আগুনে চারজনের মৃত্যু হয়।

এর মধ্যে এমদাদ সাগরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ছিল। হোটেল থেকে উদ্ধার হওয়া কাগজপত্র ও পাসপোর্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় সম্পর্কে ধারণা পায়।

এমদাদ সাগর বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের জারু মিয়ার ছেলে। বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদ বর্তমানে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ঘুরে এসে তিনি ঢাকার ওই হোটেলে অবস্থান নেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গুলশান থানার পুলিশ বিষয়টি অবগত করে নিহতের একটি ছবি পাঠায়। পরে স্থানীয়ভাবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

নিহতের মামাতো ভাই লিটন মুন্সি জানান, প্রায় ১ মাস আগে সাগর মালয়েশিয়ায় যান। সেখান থেকে আবার শ্রীলংকায় গিয়ে ২ মার্চ সে দেশে এসে সৌদিয়া হোটেলে ওঠেন। সোমবার রাতে হোটেলে আগুন লাগলে আহত অবস্থায় সাগরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুলশান থানার পুলিশ আজ (বৃহস্পতিবার) বিষয়টি আমাদেরকে ও বিজয়নগর থানাকে অবহিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

ঢাকায় হোটেলে আগুন: ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Update Time : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫