ব্রাহ্মণবাড়িয়া ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইপিআই পোর্টারদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ বেঁচে থাকতে স্বজনহীন কামাল মিয়া, মৃত্যুর পর মরদেহ হস্তান্তর করল পুলিশ ও বাতিঘর কসবায় প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা আবদুল কাদির গ্রেফতার আখাউড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

অতিরিক্ত ভ্যাট আদায়ের অভিযোগে শৈশব ফ্যাশন হাউজকে জরিমানা

বাচ্চাদের পোষাকে ধার্য্যের চেয়ে অতিরিক্ত ভ্যাট আদায়ের দায়ে ‘শৈশব ফ্যাশন হাউজ’ এর ব্রাহ্মণবাড়িয়া শোরুমকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার এক ভোক্তার অভিযোগের শুনানি শেষে ওই ফ্যাশন হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মো. আব্দুর রাজ্জাক নামে এক ভোক্তা গত ২৭ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোডের এফএ টাওয়ারের চতুর্থ তলার শৈশব ফ্যাশন লিমিটেড শোরুম থেকে কেনা একটি পার্টি ফ্রকে ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা থাকলেও অতিরিক্ত ভ্যাট আদায় করা হয়। ফ্রকটির গায়ে ভ্যাট সংযুক্ত মূল্য ২৬৯৫ টাকা উল্লেখ থাকার পরেও তারা অতিরিক্ত ১৫% হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করেন।

অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ নম্বর ধারা লঙ্ঘন করে ধার্য্যকৃত মূল্যের অতিরিক্ত দামে বিক্রয় করার অভিযোগ প্রমানিত হওয়ায় শৈশব শোরুমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে অভিযোগকারী মো. আব্দুর রাজ্জাক বলেন, বাজারে প্রচলিত প্রায় প্রতিটা পণ্যেই ভ্যাটসহ সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকে। যদি এরপর অতিরিক্ত অর্থ আদায় করা হয় তাহলে ‘সর্বোচ্চ খুচরা মূল্য’ লেখা সম্পূর্ণ অর্থহীন। এছাড়া গত ২২ জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিজস্ব ব্র্যান্ড সম্বলিত তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে ১০% হারে ভ্যাট আদায়ের বিধান রয়েছে। কিন্তু শোরুম কর্তৃপক্ষ ভ্যাট-সংযুক্ত মূল্য উল্লেখ থাকা সত্ত্বেও অতিরিক্ত ১৫% হারে ভ্যাট আদায় করেছেন, যা স্পষ্টতই অন্যায় এবং নিয়ম বহির্ভূত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, শৈশব ফ্যাশন লিমিটেড শোরুমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ নম্বর ধারা লঙ্ঘন করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করার অভিযোগে জরিমানা করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী, অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে ২৫ শতাংশ হারে টাকা প্রদান করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

অতিরিক্ত ভ্যাট আদায়ের অভিযোগে শৈশব ফ্যাশন হাউজকে জরিমানা

Update Time : ১২:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫