ব্রাহ্মণবাড়িয়া ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজির সঙ্গে মতবিনিময় তিতাস নদীতে বিপদে পড়া নারীকে সাহসিকতায় উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ক্লাব টেকসইকরণে সেমিনার নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার সরাইলে সিএনজিতে ইয়াবা পাচারের সময় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু। ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় এনেসথেসিয়া সোসাইটির কমিটি গঠন, নেতৃত্বে ডা. মকবুল ও ডা. আরিফ

বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এর ব্রাহ্মণবাড়িয়া শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটিতে সিনিয়র এনেস্থেসিওলজিস্ট ডা. মো: মকবুল হোসেনকে আহবায়ক এবং ডা. সৈয়দ আরিফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ডা. ইলিয়াছ আহমেদ মিঠু ও সদস্য হিসেবে আছেন অত্র জেলার ১৪ জন বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট চিকিৎসক। 
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের ফ্রেগো রেস্টুরেন্টে বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এর ব্রাহ্মণবাড়িয়া শাখার একটি সাধারন সভায় ১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।
ডা. মো মকবুল হোসেন জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি। ডা. সৈয়দ আরিফুল ইসলাম এনেসথেসিয়ায় সর্বোচ্চ এম ডি ডিগ্রিধারী
ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এনেসথেসিয়া ও পেইন মেডিসিন বিভাগের কনসালটেন্ট এবং জেলার উক্ত বিষয়ের জ্যেষ্ঠতম বিসিএস কর্মকর্তা।
এই কমিটি সোসাইটির কার্যক্রমকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও গতিশীল এবং অস্ত্রোপচার সেবা ও হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও নিরাপদ করতে কাজ করার আশাবাদ প্রকাশ করেন ।
তার পাশাপাশি স্থানীয়ভাবে এনেস্থেসিওলজি, ক্রিটিকাল কেয়ার এবং ব্যথার চিকিৎসা সেবার মান ও এনেস্থেসিওলজিস্টদের সার্বিক উন্নয়নের  কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ।
সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ কেন্দ্রীয় সদস্য সচিব ডা মোহাম্মদ শামসুল আরেফিন ইতিমধ্যে নবগঠিত কমিটির অনুমোদন ও অভিনন্দন  জানিয়েছেন ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

নবীনগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় এনেসথেসিয়া সোসাইটির কমিটি গঠন, নেতৃত্বে ডা. মকবুল ও ডা. আরিফ

Update Time : ০১:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫