ব্রাহ্মণবাড়িয়া ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস শহীদ জিয়াউর রহমানের মাজার ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০০টি কম্বল প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক-পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ, ডাম্প ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একজন বৃদ্ধা ও ১১ মাস বয়সী এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বৃদ্ধা ও শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ।

তিনি জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ অবস্থায় বেপরোয়া গতিতে ছুটে আসা সিলেটগামী একটি পিকআপের ধাক্কা লাগে দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকের সঙ্গে। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসটিকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

Popular Post

রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক-পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

Update Time : ০৯:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪