ব্রাহ্মণবাড়িয়া ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের এতিমদের সম্মানে সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল হিপ ফ্র্যাকচারসহ জটিল হাড়ের চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোঃ সোলায়মান সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মী সভা রেজাউল হক বুলুর অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক ডেলটা লাইফ ইনসিওরেন্সের মেয়াদ পূর্তির ৮ লাখ ৬৬ হাজার টাকার চেক পেলেন এস এম সেলিম ইদ্রিস শহীদ জিয়াউর রহমানের মাজার ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০০টি কম্বল প্রদান

সরাইলে আসামীদের মারধরে মামলার বাদীসহ ৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা চেষ্টা মামলার আসামীরা বাদীসহ ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ মিলেছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার অরুয়াইলের সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশের রাস্তার ফারুক মিয়ার দোকানের সামনে এই ঘটনা ঘটে। সরাইল থানার জিআর ৯৫/২৪ মামলার পলাতক আসামী হোসেন মিয়াকে পুলিশ গ্রেপ্তারের পর মামলার অপর আসামী ও তাদের স্বজনরা আহতদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেন৷

আহতরা হলেন, জিলু মিয়া (৩৫), মুক্তার মিয়া (২৮), জাহাঙ্গীর মিয়া (২১), জিসান মিয়া (৩০) ও আঙ্গুর মিয়া (৩৫)।

এই ঘটনায় গত শনিবার (২৩ নভেম্বর) রাতে সরাইল থানায় অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে জিলু মিয়া বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে আরও ৫/৬ অজ্ঞাত ব্যক্তির নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন।

আহতের চাচা ও অন্য একটি হত্যা চেষ্টা মামলার বাদী মিজানুর রহমান হিরা বলেন, বিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে আমাদের বিরোধ সৃষ্টি চলছিল। ঘটনার দিন অভিযুক্ত হোসেন মিয়া ও তার দলবলকে ওই জায়গায় যেতে নিষেধ করলে তারা অতর্কিত ভাবে দা-লাঠিসোঁটা ও বল্লম নিয়ে আমাদের উপর হামলা করে৷ তখন আমিসহ খুর্শিদ মিয়া, ওহিদ মিয়া, মোস্তাকিম ও ফটিকচাঁন আহত হয় এবং খুর্শিদ মিয়া দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে ঘটনার কয়েকদিন পর সরাইল থানায় হোসেন মিয়া সহ ১৭ জনের নাম ও অজ্ঞাত আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষের বিরোধ থেকে মারামারি হয়েছে। থানায় একটি মামলা হয়েছে৷ আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mamun

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারকালে মা-ছেলে গ্রেফতার

সরাইলে আসামীদের মারধরে মামলার বাদীসহ ৫ জন আহত

Update Time : ০২:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪